মালিককে সাহায্য করতে পুলিশ কর্মকর্তাকে বাড়ি পর্যন্ত নিয়ে যায় পোষা কুকুরটি।
মালিক বিপদে পড়েছেন—বুঝতে পেরে সাহায্য আনতে রাস্তায় বেরিয়ে যায় একটি পোষা কুকুর। পরে এক পুলিশ কর্মকর্তাকে অনুসরণ করিয়ে বাড়িতে নিয়ে যায় সেটি। সেখানে গিয়ে ওই কর্মকর্তা দেখতে পান, বাড়ির মালিক তিন ঘণ্টারও বেশি সময় ধরে মেঝেতে পড়ে আছেন এবং নিজে থেকে উঠতে পারছেন না।
চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের লিউড এলাকায়। লিউড পুলিশ বিভাগের এক কর্মকর্তা আবাসিক এলাকায় টহল দেওয়ার সময় রাস্তার মাঝখানে কুকুরটিকে দেখতে পান।
পুলিশ কর্মকর্তা জানান, কুকুরটির গলায় লিশ ছিল। তবে আশপাশে তার মালিককে দেখা যাচ্ছিল না। কর্মকর্তা কুকুরটির কাছে যেতেই সেটি ঘেউ ঘেউ করতে থাকে। এরপর বাড়ির দিকে হাঁটতে শুরু করে।
কুকুরটির আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ কর্মকর্তা সেটিকে অনুসরণ করেন। প্রায় আধা ব্লক যাওয়ার পর কুকুরটি তাকে একটি বাড়ির খোলা গ্যারেজের সামনে নিয়ে যায়।
সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তা দেখতে পান, বাড়ির মালিক মেঝেতে পড়ে আছেন। তিনি নিজে থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না। পরে জানা যায়, ওই ব্যক্তি তিন ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে পড়ে ছিলেন।
খবর পেয়ে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। পরে তাকে নিরাপদে নিজ বাড়িতে রাখা হয় এবং বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে পুলিশ।
লিউড পুলিশ বিভাগ বলেছে, পোষা কুকুরটির কারণেই কর্মকর্তা দ্রুত ওই ব্যক্তির কাছে পৌঁছাতে সক্ষম হন।
ঘটনাটি গত ১৭ সেপ্টেম্বরের। তবে লিউড পুলিশ বিভাগ শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে। খবর ফক্স নিউজের।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com