ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:২৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পশ্চিমবঙ্গে প্রথমবার টিভিকের দলীয় কার্যালয় উদ্বোধন

প্রকাশিত : ১২:২৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো দলীয় কার্যালয় চালু করেছে বিজয় থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিক)। পূর্ব বর্ধমানে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো দলীয় কার্যালয় চালু করেছে তামিল অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিক)। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলটির কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে টিভিকের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বায়ক চৈতালি রায়সহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা জানান, কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে দলটির সাংগঠনিক কার্যক্রম শুরু হলো।

দলটির নেতারা জানান, পশ্চিমবঙ্গে আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সংগঠনের পরিধি বাড়ানো এবং রাজ্যের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

টিভিকের পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি রায় বলেন, যেসব রাজ্যে নতুন করে সংগঠন গড়ে তোলা হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য তামিলনাড়ু থেকে কেন্দ্রীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের প্রাথমিক পর্যায়ে সামাজিক কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংগঠন বিস্তারের পাশাপাশি নানা সামাজিক কর্মসূচি নেওয়া হবে।

উল্লেখ্য, দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় কয়েক বছর আগে সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিক) গঠন করেন। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ ও ‘লিও’সহ বিভিন্ন জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com