ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৯:১৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

হরমুজে মার্কিন পানির নিচের ড্রোন আটক করার দাবি ইরানের

প্রকাশিত : ০৯:১৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

হরমুজ প্রণালিতে একটি মার্কিন পানির নিচের ড্রোন আটক করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানের জলসীমার কাছে অবস্থানকালে ড্রোনটি আটক করা হয়।

আইআরজিসির দাবি, মার্কিন ওই ড্রোনটি হরমুজ প্রণালিতে নজরদারি কার্যক্রম চালাচ্ছিল। পরে সেটিকে নিয়ন্ত্রণে নিয়ে ইরানি বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়।

এ অঞ্চলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা রয়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো সামরিক ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপর প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com