ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৪২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পশ্চিম মেদিনীপুরে দুই শাবকসহ তিন হাতির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০১:৪২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হওয়া তিন হাতির মরদেহ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দুই শাবকসহ তিনটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকায় হাতিগুলোর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

স্থানীয়রা জানান, মাঠে একটি মা হাতির মরদেহের পাশে তার দুই শাবকের দেহ পড়ে ছিল। ওই এলাকায় কৃষিজমিতে পানি দেওয়ার জন্য বিদ্যুৎচালিত পাম্প বসানো হয়েছিল। পাম্পের বিদ্যুতের তার জমির ওপর দিয়ে নেওয়া ছিল।

বন দপ্তরের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মা হাতি ও তার দুই শাবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জঙ্গলমহলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। ফসল রক্ষার জন্য কোথাও কোথাও কৃষিজমিতে বিদ্যুতের তার ব্যবহারের অভিযোগ রয়েছে। অতীতেও এমন তারের সংস্পর্শে এসে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জমির ওপর দিয়ে নেওয়া পাম্পের বিদ্যুতের তারের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে বন দপ্তর।

সূত্র: আনন্দবাজার

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com