ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব

প্রকাশিত : ০২:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান সাকিব।

পোস্টে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আপা। আপনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা রইল।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও আলোচনা-সমালোচনা হয়। সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পরিকল্পনা ছিল সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে দেশে ফেরার অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত তার আর দেশে ফেরা হয়নি। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com