ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৭:১৯ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মহারাষ্ট্রে প্রতিমাবাহী ট্রাকের ধাক্কায় নিহত ৭, আহত ১৯

প্রকাশিত : ০৭:১৯ এএম, ০২ অক্টোবর ২০২৬

মহারাষ্ট্রের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে প্রতিমাবাহী ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে ধামানগাঁও রেলস্টেশনের কাছে এক্সপ্রেসওয়ের ৯৭ নম্বর চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দেবী দুর্গার প্রতিমা নিয়ে একটি ট্রাক শেগাঁও থেকে ওয়াধার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি একটি বোলেরো পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ওয়াধার আদানি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ও আরও কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সড়কের ওপর বেশ কয়েকটি বাঁশ পড়ে থাকতে দেখা যায়। এগুলো দুর্গাপ্রতিমার কাঠামোর অংশ বলে ধারণা করা হচ্ছে। সড়কের ওপর প্রতিমাটিকেও পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ কয়েকজনকে দেখা যায়।

‘ময়ূরেশগণপতায়ে’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com