ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:৫৪ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

শিলিগুড়ি আদালতে হিজাব পরা বিচারককে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগানের অভিযোগ

প্রকাশিত : ০৪:৫৪ এএম, ০২ অক্টোবর ২০২৬

শিলিগুড়ি আদালতে হিজাব পরা নারী বিচারককে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগানের অভিযোগ।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমা আদালতে হিজাব পরা এক নারী বিচারককে দেখে এক আসামি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতকক্ষে বিতর্ক তৈরি হয়েছে। আইনজীবীদের একাংশ ঘটনাটির নিন্দা জানিয়েছেন। তবে অভিযুক্তের আইনজীবী ত্রিদিব সাহা ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে দাবি করে আদালতেই ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আদালত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের একটি মামলায় ২৪ জনকে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল। নাম ধরে আসামিদের উপস্থিতি নেওয়ার সময় তাদের একজন বিচারকের পোশাক দেখে ‘জয় শ্রীরাম’ বলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে আদালতকক্ষেই বিতর্ক সৃষ্টি হয়। পরে অভিযুক্তদের আইনজীবী ত্রিদিব সাহা আদালতেই ক্ষমা চান।

ওই মামলার সূত্রপাত হয়েছিল একটি ভিন্নধর্মী বিয়েকে কেন্দ্র করে। সে সময় পুলিশের পক্ষ থেকে ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কয়েকজন আগেই জামিন পেয়েছিলেন। পরবর্তী সময়ে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঘটনাটির বিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয়শঙ্কর মালাকার বলেন, আদালতকক্ষে এ ধরনের ঘটনা অনভিপ্রেত। আদালত চাইলে স্বতঃপ্রণোদিতভাবে এ বিষয়ে মামলা করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক দিবাকর রায় বলেন, আদালত ধর্ম, রাজনীতি ও অন্যান্য বিতর্কের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার জায়গা। সেখানে ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান দেওয়া কিংবা মন্তব্য করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্য ও শিলিগুড়ি মহকুমা আদালতের আইনজীবী অলকেশ চক্রবর্তীও ঘটনাটির সমালোচনা করেন। তার ভাষ্য, আদালতকক্ষে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হয় এবং বিচারক বা বিচারপ্রার্থীর পোশাক নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। পোশাক দেখে ওই স্লোগান দেওয়া হয়ে থাকলে সেটি গুরুতর বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে অভিযুক্তের আইনজীবী ত্রিদিব সাহা ঘটনাটিকে কাকতালীয় বলে দাবি করেছেন। তার ভাষ্য, অনেকেই সম্ভাষণের সময় ‘জয় শ্রীরাম’, ‘রাধে রাধে’সহ বিভিন্ন অভিবাদনসূচক বাক্য ব্যবহার করেন। নাম ধরে উপস্থিতি নেওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি না বুঝে ‘জয় শ্রীরাম’ বলে ফেলেছেন বলে দাবি করেন তিনি।

ত্রিদিব সাহা আরও দাবি করেন, ওই স্লোগান বিচারককে উদ্দেশ্য করে দেওয়া হয়নি। ঘটনার পরপরই তিনি ও অন্যরা ক্ষমা চেয়েছেন বলেও জানান।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com