ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:১১ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের ৫ দিন, শিক্ষার্থীদের ছুটি সর্বোচ্চ ১৬ দিন

প্রকাশিত : ০৫:১১ এএম, ০২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদের ছুটির সূচি।

নিউজ ডেস্ক :

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকায় এবারের দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে কয়েক দিনের বিরতি পাবেন। সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে অতিরিক্ত ঐচ্ছিক ছুটির সুযোগ।

পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও দীর্ঘ ছুটি থাকছে। প্রতিষ্ঠান ও শিক্ষার স্তরভেদে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৬-১৭ অক্টোবর এবং ৩০-৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটির ধারাবাহিকতা ১৬ দিনে দাঁড়াবে।

মাদ্রাসা
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় দুর্গাপূজার ছুটির সময় নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারণ করবে।

সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের ৭ দিনের ছুটি

২২ অক্টোবরের নির্বাহী আদেশের ছুটির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ ও ১৯ অক্টোবর মহাসপ্তমী ও মহাষ্টমী উপলক্ষে দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

এর সঙ্গে ২০ থেকে ২২ অক্টোবরের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি নিতে পারবেন।

ব্যাংক ও জরুরি সেবা

দুর্গাপূজার নির্ধারিত সরকারি ছুটির দিনগুলোতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার্থে এটিএম, অনলাইন ব্যাংকিংসহ প্রয়োজনীয় ডিজিটাল ব্যাংকিং সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।

অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও গণমাধ্যমসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন না। জনস্বার্থে এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com