ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৩৮ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ নেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত : ০৩:৩৮ এএম, ০২ অক্টোবর ২০২৬

স্কুল ফিডিংয়ের দুধ নেওয়ার অভিযোগে বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা নাদিম মাহমুদ।

নিউজ ডেস্ক :

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।

নাদিম মাহমুদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দফতর সম্পাদক ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনের পর দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে নাদিম মাহমুদের সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের দফতর সম্পাদক খালিদ হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির জন্য রাখা ৩০ প্যাকেট দুধ গত শুক্রবার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদের বিরুদ্ধে। বুধবার বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে বুধবার সকালে নাদিম মাহমুদ ও তার দুই বন্ধু বিদ্যালয়ে গিয়ে নেওয়া দুধের ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট ফেরত দেন বলে জানা গেছে। এ সময় নাদিম দুধ নেওয়ার কথা স্বীকার করে দাবি করেন, তারা তিন প্যাকেট দুধ খেয়েছেন।

ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসে। পরে বৃহস্পতিবার রাতে নাদিম মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা ছাত্রদল।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com