মো আব্দুল্লাহ আনন্দর পাঠানো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সদ্য সমাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। প্রশ্নফাঁসের অকাট্য প্রমাণ থাকার পরও এই পরীক্ষা বহাল রাখা মেধার সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন তিনি।রোববার (১১ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম দশগাঁও এলাকায় একটি স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এনসিপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, প্রশ্নফাঁসের মাধ্যমে যারা টাকা দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে, তারা যদি শিক্ষক হিসেবে নিয়োগ পায়, তাহলে তারা ভবিষ্যৎ প্রজন্মকে কী শিক্ষা দেবে এই প্রশ্ন আজ জাতির সামনে দাঁড়িয়ে গেছে। মেধাবী শিক্ষার্থীরা যেখানে বঞ্চিত হয়েছে, সেখানে প্রশ্ন কিনে পরীক্ষায় অংশ নেওয়াদের পুরস্কৃত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি আরও বলেন, এই নিয়োগ পরীক্ষা ছিল মূলত একটি ডিজিটাল জালিয়াতির পরীক্ষা। প্রশ্নফাঁস ও ডিভাইস ব্যবহারের অভিযোগে একাধিক ব্যক্তি গ্রেপ্তার ও আটক হলেও পরীক্ষাটি এখনো বহাল রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি প্রশ্ন তুলে বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় আমরা ‘কোটা না মেধা’ এই স্লোগান দিইনি কি? তাহলে আজ প্রশ্নফাঁসের পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে কেন?
আখতার হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশ্নফাঁসের প্রমাণ থাকা এই নিয়োগ পরীক্ষা অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকৃত মেধাবী শিক্ষক বাছাইয়ের জন্য প্রশ্নফাঁস, দুর্নীতি ও নকলমুক্ত পরিবেশে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।
কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও রংপুর-৪ আসনের জোটের নির্বাচনী সমন্বয়কারী মোস্তাক আহমেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোস্তায়িন বিল্লাহ, পীরগাছা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী এবং ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনি মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com