ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬
মো আব্দুল্লাহ আনন্দ (রংপুর) প্রতিনিধি: :
প্রকাশিত : ০৪:৪০ এএম, ১৪ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

রংপুরের কাউনিয়ায় সোয়া তিন লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৪:৪০ এএম, ১৪ জানুয়ারি ২০২৬

মো আব্দুল্লাহ আনন্দ র পাঠানো

মো আব্দুল্লাহ আনন্দ (রংপুর) প্রতিনিধি: :

রংপুরের কাউনিয়ায় র‌্যাবের অভিযানে বাঁশের ঢালির (ঝুড়ি) ভেতর থেকে প্রায় সোয়া তিন লাখ টাকা মূল্যের ১৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বাধীন মণ্ডল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার(১২ জানুয়ারী ) বিকেলে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি রেলগেট এলাকায় আরকে মহাসড়কের পাশে অভিযান চালায়। এ সময় স্বাধীন মণ্ডলের কাছে থাকা আটটি বাঁশের ঢালির (ঝুড়ি) ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার স্বাধীন মণ্ডল বগুড়া সদরের ছোট কুমিরিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। উদ্ধারকৃত মাদকসহ তাকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার স্বাধীন মণ্ডলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com