সাতক্ষীরায় ছুরিকাঘাতে নিহত কলেজছাত্র জাকারিয়া খান।
সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের ফুফাতো ভাই ও সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার সন্ধ্যায় প্রাণিসম্পদ অফিস মোড়ে নবঘোষিত যুবদল ও ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে সভা শেষ হওয়ার পর জাকারিয়া পশু হাসপাতালের গেটের কাছে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন।
এ সময় কয়েকজন যুবকের সঙ্গে চায়ের দোকানির বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া দোকানিকে রক্ষা করতে এবং মারামারি থামাতে এগিয়ে যান বলে জানান তার স্বজন।
মাসুম বিল্লাহর ভাষ্য, এ সময় ওই যুবকদের একজন ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুকে ও পেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে জাকারিয়ার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com