ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৫১ এএম, ০৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

প্রকাশিত : ১০:৫১ এএম, ০৭ অক্টোবর ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল।

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ৪ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, ঘটনার প্রতিবাদে এর আগে সোমবার মিছিল করার উদ্যোগ নেওয়া হলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি। তবে বুধবার বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com