ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৯ এএম, ০৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ভিপি নুরের নাম ভাঙি'য়ে চাঁ'দা দাবি, ১০ কোটি টাকার মা'নহা'নি মা'ম'লা

প্রকাশিত : ০৩:৪৯ এএম, ০৭ অক্টোবর ২০২৬

চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইন।

নিউজ ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। একই মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মানহানির অভিযোগও আনা হয়েছে। মামলার পর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফারুকের কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা দাবি এবং ওই অর্থ ভিপি নুরের নির্দেশে চাওয়া হচ্ছে—এমন বক্তব্য শোনা যায় বলে অভিযোগ করা হয়েছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর ফারুককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ফারুকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী সদ্য বিলুপ্ত জেলা গণঅধিকার পরিষদ কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী। এজাহারে অভিযোগ করা হয়, ফারুক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করতেন।

এজাহারে আরও বলা হয়, ফারুকের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সেখানে ইয়াকুব হাসান সাকিব নামে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা দাবি করার কথা শোনা যায়। ওই অর্থ ভিপি নুরের নির্দেশে চাওয়া হচ্ছে বলেও অডিওতে দাবি করা হয়েছে।

অডিওটি ছড়িয়ে পড়ার পর নুরুল হক নুর তার ফেসবুক অ্যাকাউন্টে ফারুককে সংগঠন থেকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় ফারুকের বক্তব্যের কারণে নুরুল হক নুরের ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তার বক্তব্যে সংগঠন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৪১ সেকেন্ডের অডিওতে ফারুককে কর্মসংস্থানের ভিসা ও ওয়ার্ক পারমিটের বিভিন্ন প্রক্রিয়ার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি ৫ লাখ টাকা দাবি করেন এবং সেটি নুরুল হক নুরের নির্দেশ বলে উল্লেখ করেন—এমন অভিযোগ করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মামলার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com