ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:২১ এএম, ০৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

বিএনপির বিরুদ্ধে ‘মবতন্ত্র’ কায়েমের অভিযোগ সাদিক কায়েমের

প্রকাশিত : ০৭:২১ এএম, ০৭ অক্টোবর ২০২৬

ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মবতন্ত্র’ কায়েমের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে।’

বুধবার (৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

সাদিক কায়েম লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার পর মব কালচার বন্ধের কথা বলেছিলেন। তবে তার দাবি, বাস্তবে বিএনপির দলীয় ক্যাডাররা দেশের বিভিন্ন এলাকায় মবতন্ত্র কায়েম করেছে।

তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার পর এবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) ঘেরাও করে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ছবি ও নাম প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সাদিক কায়েমের ভাষ্য, প্রকাশ্য দিবালোকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ৪০-৫০ জন ক্ষমতাসীন দলের নেতাকর্মী মিলে জোর করে পদত্যাগ করানোর ঘটনা নজিরবিহীন।

ঘটনার পেছনে ঠিকাদারি কাজ ও টেন্ডার নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অসন্তোষকে দায়ী করেন ডাকসুর ভিপি। তিনি প্রশ্ন তোলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের অনুমতি নেওয়ার প্রয়োজন কেন হবে।

এ ঘটনায় শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাদিক কায়েম। তিনি বলেন, রাজনৈতিক চাপ, ঘেরাও ও ভয়ভীতি দেখিয়ে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ আদায় করা যায়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা কতটা থাকে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মববাজি’র অভিযোগ তুলে তিনি আরও বলেন, দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের এ ধরনের কর্মকাণ্ড কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না।

এ ছাড়া সম্প্রতি রাজধানীর রাড্ডা ক্লিনিকে বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্যের ইন্ধনে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তোলেন সাদিক কায়েম। তার দাবি, দখল, লুটপাট, হামলা ও মবের ঘটনাগুলো ‘সুপরিকল্পিত ও সুসংগঠিত’।

এসব ঘটনায় পুলিশ ও বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসুর ভিপি।

তবে সাদিক কায়েমের এসব অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com