ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৩৭ এএম, ০৫ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে বিএনপির দুই নেতার অনুসারীদের নেতৃত্বের দাবি

প্রকাশিত : ০৬:৩৭ এএম, ০৫ অক্টোবর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে বক্তব্য দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিউজ ডেস্ক :

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির স্থানীয় দুই নেতার অনুসারীরা নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

আসিফ মাহমুদ বলেন, স্টুডিওতে হামলার ঘটনায় দুটি বাহিনী ছিল। এর একটি ছিল ভাষানটেক বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ওরফে ‘কিলার ইব্রাহিমের’ অনুসারীদের এবং অন্যটি বিএনপির ৯১ নম্বর ওয়ার্ডের তৎকালীন সভাপতি মফিজুর রহমান মামুনের অনুসারীদের। হামলায় ইব্রাহিমের লোকজনের সংখ্যা বেশি ছিল বলেও দাবি করেন তিনি।

এনসিপির এই মুখপাত্র আরও বলেন, হামলার পর একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের প্রেক্ষাপটে বিএনপি মফিজুর রহমান মামুনকে বহিষ্কার করে। তবে হামলার সময় তিনি দলটির স্থানীয় সভাপতি ছিলেন বলে দাবি করেন আসিফ।

তার ভাষ্য, ইব্রাহিম ও মামুনের অনুসারীদের সঙ্গে ‘ফোর স্টার গ্রুপের’ সম্পৃক্ততার বিষয়টি একটি সংবাদমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

সালমান মুক্তাদির হামলার ঘটনায় বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলার পর দলটির প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, হামলার ঘটনায় সালমান বিএনপির দিকে অভিযোগ তোলার পর দলটির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে, তাতে মনে হয়েছে স্টুডিও ভাঙচুরের চেয়ে চাঁদাবাজ বা দখলবাজ বলার বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে।

আসিফ মাহমুদ আরও প্রশ্ন করেন, হামলার সময় বিএনপির স্থানীয় নেতাদের অনুসারীরা সেখানে কেন উপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি সালমান মুক্তাদিরের অভিযোগের বিষয়ে বিএনপিকে সরাসরি ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।

তবে আসিফ মাহমুদের এসব অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com