ঢাকা, ০৫ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৩৩ এএম, ০৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৩৩ এএম, ০৪ অক্টোবর ২০২৬

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার মামুন মিয়া।

নিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. মামুন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশের ভাষ্য, গত কয়েক দিন ধরে মামুন তার টিকটক অ্যাকাউন্টে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়।

বিষয়টি পুলিশের নজরে আসার পর শনিবার রাতে অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি সাইফুল ইসলাম জানান, মামুন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com