মক্কা প্রতিরক্ষা জোটে আরও মুসলিম দেশকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম।
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ আরও মুসলিম দেশকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইরানসহ অন্যান্য মুসলিম দেশকেও এই জোটে যুক্ত করার আহ্বান জানিয়েছে দলটি।
সম্প্রতি করাচিতে আয়োজিত একটি গাজা মার্চে অংশ নিয়ে মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্ব দেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমান। তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা জোটের প্রধান লক্ষ্য হওয়া উচিত গাজাসহ ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধ করা।
গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ নামে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে হাফিজ নাঈম বলেন, এই জোটে আরও মুসলিম দেশকে যুক্ত করা প্রয়োজন।
তিনি ফিলিস্তিনের পাশাপাশি কাশ্মীরের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং আল-আকসা মসজিদকে মুক্ত করার বিষয়েও মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানান। শিয়া-সুন্নি বিভাজন ও ভৌগোলিক দূরত্ব ভুলে মুসলিম উম্মাহকে এক হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে জামায়াত আমির দাবি করেন, তাদের দল ও সহযোগী ত্রাণ সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনিদের জন্য ১০ বিলিয়ন রুপি বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ সহায়তা পাঠিয়েছে।
গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন হাফিজ নাঈম। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও উচ্চ করের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার কথা জানান তিনি।
আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com