ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৫১ এএম, ০৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

৯০ টাকায় এমবিবিএস চিকিৎসা, টাঙ্গাইলে সাড়া ফেলেছে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত : ০৫:৫১ এএম, ০৩ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে ৯০ টাকায় এমবিবিএস চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজ ডেস্ক :

বেসরকারি চিকিৎসাসেবায় যেখানে এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে অনেক সময় হাজার টাকা পর্যন্ত ভিজিট দিতে হয়, সেখানে মাত্র ৯০ টাকায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে টাঙ্গাইলে। সদর উপজেলার পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় ‘ডায়াবেটিস সেন্টার টাঙ্গাইল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান তিনজন এমবিবিএস চিকিৎসক দিয়ে প্রায় দুই মাস ধরে এ সেবা দিয়ে আসছে।

শুধু চিকিৎসকের পরামর্শ নয়, প্রতিষ্ঠানটিতে নামমাত্র মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের ফোনে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ দেওয়ার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির এমন কম খরচের চিকিৎসাসেবার কথা শুনে শুরুতে অনেকেই অবিশ্বাস করেছিলেন। পরে কৌতূহল থেকে চিকিৎসা নিতে এসে সেবার মানে সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন রোগীদের অনেকে। তারা এ ধরনের চিকিৎসাসেবা টাঙ্গাইলের প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

প্রতিদিন অর্ধশতাধিক রোগী এখান থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কম খরচে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পেরে চিকিৎসকরাও আনন্দিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডায়াবেটিস সেন্টার টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আল মামুন জানান, শুরুতে বিনামূল্যেই চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন ধরনের কটু মন্তব্যের কারণে পরে চিকিৎসকের ভিজিট ৯০ টাকা নির্ধারণ করা হয়।

তিনি বলেন, পর্যায়ক্রমে এই সেবামূলক কার্যক্রম প্রান্তিক পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এতে কম আয়ের মানুষ সহজে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন বলে আশা করছেন তিনি।

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com