ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:০৮ এএম, ০৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ‘মার্চ ফর ইনসাফ’

প্রকাশিত : ০৫:০৮ এএম, ০৭ অক্টোবর ২০২৬

বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

নিউজ ডেস্ক :

শহীদ ওসমান বিন হাদির হত্যার দ্রুত বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে পদযাত্রার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির আগে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়। এ সময় স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন তারা।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এ কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি টানার কথা রয়েছে।

সংগঠনটির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা।

এ ছাড়া ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বাংলাবান্ধার কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রথম দিনে বাংলাবান্ধা থেকে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেঁতুলিয়ায় দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

কর্মসূচির শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গ তুলে ভারতের সমালোচনা করেন। তার অভিযোগ, ভারতে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হচ্ছে।

হাদি হত্যার বিচার ও অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান জাবের।

তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ভিন্ন খাতে নেওয়ার কোনো চেষ্টা হলে তার প্রতিবাদ করা হবে। এ বিষয়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com