হাসনাত আবদুল্লাহ ও মো. আ. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করেছে দলটি।
মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার দলের সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাকে।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে অথবা দেওয়া জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে জসিম উদ্দিনের বিরুদ্ধে ঠিক কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে, তা নোটিশে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জসিম উদ্দিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com