ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ১১:৫০ এএম, ১১ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

কৃষি গুচ্ছ পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা দিচ্ছে বাকৃবি

প্রকাশিত : ১১:৫০ এএম, ১১ এপ্রিল ২০২৫

কৃষি গুচ্ছ পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা দিচ্ছে বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: :

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামীকাল (১২ এপ্রিল) পরীক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তার জন্য তিনটি রুটে মোট সাতটি বাস চলবে। পরীক্ষার আগে দুপুর ১২টা ও ১টায় দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাস থেকে বাসগুলো ছাড়বে।

আরো জানা যায়, পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে তিনটি বাস দিঘারকান্দা বাইপাস মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও কেওয়াটখালী বাইপাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ বিষয়ে বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, ভর্তি পরীক্ষার সময় ইজিবাইক, রিকশার অপ্রতুলতা দেখা যায় এবং ভাড়াও কয়েকগুণ বেড়ে যায়। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও বাসে চড়ে ক্যাম্পাসে আসতে পারবেন। 

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com