ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫
মশিউর রহমান চন্দন :
প্রকাশিত : ১২:০২ এএম, ১২ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

গণ অধিকার পরিষদ নেতা রিপন রাজের বিএনপিতে যোগদান

প্রকাশিত : ১২:০২ এএম, ১২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিনিধি

মশিউর রহমান চন্দন :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন রাজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। একটি জনসভায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তাকে বরণ করে নেন।

​যোগদান অনুষ্ঠানে রিপন রাজকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম হোসেন ও হোসেনপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তাদের হাত থেকে ফুল গ্রহণের মাধ্যমে রিপন রাজ আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকা তলে শামিল হন।

​বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রিপন রাজের মতো একজন সাংগঠনিক নেতার যোগদান দলীয় কার্যক্রমে আরও গতি আনবে এবং সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করবে।

​নব-যোগদানকারী নেতা রিপন রাজ তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি'র আপসহীন নেতৃত্ব এবং ভিশনে আস্থা রেখেই তিনি এই দলে যোগ দিয়েছেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।

​এসময় জনসভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com