ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:২১ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

পুজোর উপহার পদ্মার ইলিশ না পেয়ে হতাশ কলকাতাবাসী

প্রকাশিত : ১০:২১ এএম, ০৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের অনুমতি না মেলায় এবার পদ্মার ইলিশ থেকে বঞ্চিত হতে পারেন কলকাতার বাঙালিরা।

নিউজ ডেস্ক :

বাঙালির পাতে পদ্মার ইলিশের কদর দীর্ঘদিনের। তবে এবার বাংলাদেশ সরকারের নতুন করে রপ্তানি অনুমতি না পাওয়ায় দুর্গাপূজা উপলক্ষে পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে পারেন ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা। এতে হতাশা প্রকাশ করেছেন দেশটির মাছ ব্যবসায়ীরা।

২০১২ সালে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর দীর্ঘদিন ভারতে ইলিশ পাঠানো বন্ধ ছিল। পরে কয়েক বছরের প্রচেষ্টার পর ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে নির্দিষ্ট পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়ে আসছিল বাংলাদেশ।

২০২৪ সালেও অন্তর্বর্তী সরকারের সময়ে এই ধারাবাহিকতা বজায় রেখে ভারতে ইলিশ পাঠানো হয়। তবে গত বছর ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও সময় স্বল্পতার কারণে ভারতীয় ব্যবসায়ীরা মাত্র ১৫০ মেট্রিক টন ইলিশ নিতে পেরেছিলেন।

এ কারণে এবার রপ্তানির জন্য আরও বেশি সময় চেয়ে আগস্টে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন ভারতীয় মাছ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। তবে শেষ পর্যন্ত ইলিশ রপ্তানির সময়সীমা বাড়ানো কিংবা নতুন করে অনুমোদনের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো সম্মতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে চলতি বছর তুলনামূলক কম দামের কারণে ভারত থেকেও গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে। এরপরও বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, বাণিজ্য ও রাজনীতি এক বিষয় নয়। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের কোনো প্রভাব রয়েছে কি না, তা তিনি জানেন না। এমনটি হয়ে থাকলে সেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারত থেকে গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানোর পরও কেন এবার বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি দেওয়া হলো না, সে বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই।

বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে কলকাতার বাঙালিরা এবার পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হবেন—এমন আক্ষেপও প্রকাশ করেন ভারতীয় এই মাছ ব্যবসায়ী নেতা।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com