সংগৃহীত
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার কর্মতৎপরতা ও নেতৃত্বের কারণে তিনি জাতীয় পর্যায় ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
এমপি শকু আরও বলেন, বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য যেভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়, তেমনি নেতৃত্ব ও কর্মকাণ্ডের মূল্যায়ন হলে তারেক রহমান সেই সম্মানের যোগ্য বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com