ঢাকা, ২০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৪ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

উপদেষ্টা হিসেবে নিয়োগ না পেলে ঈদের নামাজ পড়বেন না সিরাজ

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৪ মার্চ ২০২৫

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক :


উত্তরাঞ্চল রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। শুক্রবার (১৪ মার্চ) সকালে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। 

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে সিরাজ-উদ-দৌলা চৌধুরী।

 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি।


উত্তরাঞ্চল রংপুর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে রংপুর–রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানাই। 
তিনি বলেন, আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আগামী ঈদুল ফিতরের নামাজে যাব না। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।


তিনি দেশ গঠনে ভূমিকা রাখায় ড. ইউনূস, গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম মানবতায় সেনা প্রধান ওয়াকার উজ জামানকে নোবেল পুরুস্কার দেওয়ারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com