ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ডুমস্ক্রোলিং ঠেকাতে বই পড়লে টাকা দিচ্ছে সিঙ্গাপুর

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডুমস্ক্রোলিং কমাতে নাগরিকদের বই পড়ায় উৎসাহ দিতে আর্থিক প্রণোদনা দিচ্ছে সিঙ্গাপুর সরকার।

আন্তর্জাতিক ডেস্ক :

স্মার্টফোনে অকারণে সময় কাটানো ও ডুমস্ক্রোলিংয়ের প্রবণতা কমাতে নাগরিকদের বই পড়ার জন্য আর্থিক প্রণোদনা দিচ্ছে সিঙ্গাপুর সরকার। মনোযোগ, কল্পনাশক্তি ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে চলতি মাসে এই কর্মসূচি চালু করা হয়েছে।

কর্মসূচির আওতায় সরকারি ওয়েবসাইটে ১৫ মিনিটের একটি বই পড়ার সেশন লগ করলে পাওয়া যাবে ২০টি ভার্চুয়াল কয়েন। এভাবে ৫০টি সেশনের মাধ্যমে ১ হাজার কয়েন জমা হলে মিলবে ১ সিঙ্গাপুরিয়ান ডলার। তবে দিনে সর্বোচ্চ একটি সেশনই লগ করা যাবে।

সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা ট্যাম বলেন, বর্তমান সময়ে মানুষ নানা ধরনের কনটেন্ট ও খবরের মধ্যে ডুবে থাকে। তাই অল্প সময় পড়ার মাধ্যমে নাগরিকদের মধ্যে দীর্ঘস্থায়ী বই পড়ার অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। বাসে যাতায়াতের সময়, ঘুমানোর আগে কিংবা দুপুরের খাবারের বিরতিতে ১৫ মিনিট বই পড়ার পরামর্শ দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি ও ডুমস্ক্রোলিং তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছে সিঙ্গাপুর সরকার। এ কারণে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের দৈনিক সময়সীমা নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

নাগরিকদের স্বাস্থ্যকর ও ইতিবাচক অভ্যাসে উৎসাহিত করতে আর্থিক পুরস্কারের ব্যবহার সিঙ্গাপুরে নতুন নয়। এর আগে নির্দিষ্ট হাঁটার লক্ষ্য পূরণ করলেও নাগরিকদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছিল দেশটি।

এদিকে, সরকারের উদ্বেগের মধ্যেও ২০২৫ সালের পিসা (PISA) মূল্যায়নে পড়ার দক্ষতায় বিশ্বসেরা হয়েছে সিঙ্গাপুরের ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে তারা চীন ও তাইওয়ানকেও পেছনে ফেলেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com