ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১০:২৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

এইচআইভি সংক্রমণ বেড়ে ফিজিতে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা

প্রকাশিত : ১০:২৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এইচআইভি সংক্রমণ বেড়ে যাওয়ায় ফিজিতে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক :

এইচআইভি সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটিতে বর্তমানে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভিতে আক্রান্ত বলে জানিয়েছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফিজির স্বাস্থ্য ও চিকিৎসাসেবা মন্ত্রী ড. রাতু আন্তোনিও লালাবালাভু জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, সাধারণ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের পদক্ষেপ দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। সংকটের ভয়াবহতা বিবেচনায় সমন্বিত ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

সরকারি তথ্য অনুযায়ী, ফিজিতে প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজনও এইচআইভি নিয়ে বসবাস করছেন। অথচ পাঁচ বছর আগে আক্রান্তের হার ছিল প্রতি ১৬৭ জনে একজন। ২০২৫ সাল পর্যন্ত দেশটিতে নতুন করে অন্তত ২ হাজার ৬০ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।

জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের হিসাবে, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে ফিজিতে নতুন এইচআইভি সংক্রমণ প্রায় ১২ গুণ বেড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে নতুন সংক্রমণ দ্রুত বাড়ছে—এমন দেশগুলোর মধ্যে ফিজি অন্যতম।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মাদক পাচারের রুট হিসেবে ফিজির ব্যবহৃত হওয়া এবং অনিরাপদভাবে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের প্রবণতা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতার ঘাটতি, সামাজিক লজ্জা, পরীক্ষা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতাও পরিস্থিতিকে জটিল করেছে।

ইউএনএইডসের তথ্য বলছে, ফিজিতে এইচআইভি আক্রান্তদের অর্ধেকের বেশি যৌন সম্পর্কের মাধ্যমে এবং ৪২ শতাংশের বেশি ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের কারণে সংক্রমিত হয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত দেশটিতে আনুমানিক ৯ হাজার ১০০ জন এইচআইভি আক্রান্ত থাকলেও তাদের মাত্র ৩৯ শতাংশ নিজেদের সংক্রমণের বিষয়ে জানতেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা নিচ্ছিলেন মাত্র ২২ শতাংশ।

ফিজির পরিস্থিতিকে বিশ্বের জন্য সতর্কবার্তা উল্লেখ করে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানইমা বলেন, এইডস মহামারি এখনো শেষ হয়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com