ঢাকা, ০১ জুলাই, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৫ এএম, ৩০ জুন ২০২৬
Digital Solutions Ltd

কৌশল বদলে দুর্দান্ত প্রত্যাবর্তন, জয়ের রহস্য জানালেন আনচেলত্তি

প্রকাশিত : ১২:৩৫ এএম, ৩০ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ব্রাজিলকে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। অন্যদিকে, সংগঠিত রক্ষণে ভর করে জাপান ব্রাজিলকে চাপে রাখার পাশাপাশি একটি গোল করে বিরতিতে এগিয়ে যায়।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন এনে দারুণভাবে ম্যাচে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, বিরতির পর দলের আক্রমণভাগে পরিকল্পিত পরিবর্তনই জয়ের মূল চাবিকাঠি ছিল।

তিনি বলেন, প্রথমার্ধে সরাসরি আক্রমণের চেষ্টা সফল হয়নি। তাই দ্বিতীয়ার্ধে ডি-বক্সে ক্রস বাড়ানোর কৌশল নেওয়া হয় এবং সেটিই কার্যকর প্রমাণিত হয়। সেই পরিকল্পনার ফলেই গ্যাব্রিয়েল মাগালাইসের দারুণ ক্রস থেকে হেডে সমতা ফেরান কাসেমিরো।

আনচেলত্তির ভাষায়, এই ম্যাচটি চলতি বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্সগুলোর একটি। তার মতে, প্রথমার্ধে জাপান প্রতিটি জায়গা দারুণভাবে নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে দল ধৈর্য ধরে পরিকল্পনা বাস্তবায়ন করায় ম্যাচের মোড় ঘুরে যায়।

বিরতিতে খেলোয়াড়দের দেওয়া নির্দেশনা প্রসঙ্গে ইতালিয়ান এই কোচ বলেন, তিনি সবাইকে শান্ত থাকতে এবং নিজেদের অবস্থান ঠিক রেখে খেলার পরামর্শ দেন। তার বিশ্বাস ছিল, সুযোগ তৈরি হলে গোল আসবেই। একই সঙ্গে তিনি সতর্ক করেছিলেন যেন আর কোনো গোল হজম না করতে হয়।

প্রতিপক্ষ জাপানেরও প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, জাপান অত্যন্ত সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ একটি দল, বিশেষ করে তাদের রক্ষণভাগ ছিল বেশ শক্তিশালী। সেই বাধা ভেঙে জয় পাওয়াটা সহজ ছিল না।

এই জয় নিশ্চিত করে নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে ব্রাজিল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। এখন কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করাই আনচেলত্তির শিষ্যদের পরবর্তী লক্ষ্য।

 
 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com