ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৪৯ এএম, ১৪ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

তীব্র গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ

প্রকাশিত : ০৭:৪৯ এএম, ১৪ আগস্ট ২০২৬

তীব্র গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ

নিউজ ডেস্ক :

 

তীব্র গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ

তীব্র গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার সব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা। সংকট কবে নাগাদ কাটবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) থেকে জেলার পাঁচটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কমিয়ে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এরপর সরবরাহ আরও কমে গেলে বৃহস্পতিবার রাত থেকে সব ফিলিং স্টেশন বন্ধ হয়ে যায়।

গ্যাস না থাকায় সড়ক-মহাসড়কে সিএনজি অটোরিকশার চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছু চালক বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার ব্যবহার করে অটোরিকশা চালাচ্ছেন। এতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংকটের আগে জেলার পাঁচটি ফিলিং স্টেশনে প্রতিদিন গড়ে ৫০ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ করা হতো। যদিও চাহিদা ছিল এর প্রায় দ্বিগুণ। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গ্যাসের চাপও ছিল অত্যন্ত কম। সাধারণত ১৫ পিএসআই চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও তখন ৩ থেকে ৪ পিএসআই চাপেই সরবরাহ করা হচ্ছিল। সর্বশেষ বুধবার সরবরাহ আরও কমিয়ে দেওয়ার পর বৃহস্পতিবার রাত থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এলপিজিতে বাড়ছে অটোরিকশার ভাড়া

গ্যাসের সংকটে এলপিজি সিলিন্ডারে অটোরিকশা চালানো হলেও এতে বেড়ে গেছে যাতায়াতের খরচ। শহরের কুমারশীল মোড় থেকে নন্দনপুর বিসিক শিল্পনগরীতে যেতে নিয়মিত ভাড়া ৪০ টাকা হলেও এখন ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন।

আবুল কাশেম নামে এক যাত্রী জানান, ওই রুটে অটোরিকশার জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। পরে একটি অটোরিকশা পেলেও ৮০ টাকা ভাড়া চাওয়া হয়। দরকষাকষির পর ৭০ টাকায় যেতে হয়েছে তাকে।

অন্যদিকে অটোরিকশাচালক জনি মিয়া জানান, কুমারশীল মোড় থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত নিয়মিত ভাড়া ৫০ টাকা। তবে এলপিজি ব্যবহার করে গাড়ি চালাতে হওয়ায় এখন প্রায় ৯০ টাকা নিতে হচ্ছে।

সরাইলের সোপান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আজিজুল হক বলেন, বুধবার থেকে স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে যানবাহনে গ্যাস দেওয়া সম্ভব না হওয়ায় স্টেশন বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার অথবা সোমবারের মধ্যে সরবরাহ শুরু হতে পারে বলে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের কাছ থেকে আভাস পাওয়া গেছে।

এলএনজি সংকটে সরবরাহ বন্ধ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বলেন, এলএনজি সংকটের কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সংকট কবে নাগাদ দূর হবে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com