সংগৃহীত
ফুটবল বিশ্বে আবারও নিজের অসাধারণ দক্ষতার প্রমাণ দিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমেই দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে গড়েছেন নতুন ইতিহাস।
রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে কোচ লিওনেল স্কালোনি লাওতারো মার্তিনেজের পরিবর্তে মাঠে নামান ৩৯ বছর বয়সী মেসিকে। মাঠে নামার অল্প সময়ের মধ্যেই তিনি প্রতিপক্ষের জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।
বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে তার নেওয়া নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষক পরাস্ত হন। গোলটির মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে টানা সাতটি ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়ে এককভাবে রেকর্ডের মালিক হন মেসি।
এর আগে বিশ্বকাপে ধারাবাহিক ছয় ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের কিংবদন্তি জুস্ত ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০)। মেসি সেই রেকর্ড অতিক্রম করে নতুন ইতিহাস লিখলেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণভাগে গতি আনতে স্কালোনি একসঙ্গে কয়েকটি পরিবর্তন আনেন। জিওভানি লো সেলসো ও নিকো পাজের জায়গায় নামেন থিয়াগো আলমাদা ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে শেষ পর্যন্ত সব আলো নিজের দিকে টেনে নেন মেসিই।
ফ্রি-কিকের মুহূর্তে স্টেডিয়ামে নেমে আসে নিস্তব্ধতা। এরপর মেসির বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার সমর্থকরা। সেই গোল শুধু দলের জয়কে আরও নিশ্চিত করেনি, বিশ্বকাপের ইতিহাসেও যোগ করেছে নতুন একটি অধ্যায়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com