ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:০১ এএম, ২৭ জুন ২০২৬
Digital Solutions Ltd

তিন ড্রতেই বাজিমাত! আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো কেপ ভার্দে, বিদায় উরুগুয়ের

প্রকাশিত : ১২:০১ এএম, ২৭ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

২০২৬ ফিফা বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেও নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে টানা তিনটি ড্র করে ইতিহাস গড়া দলটি এবার শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। একই সময়ে অনুষ্ঠিত অপর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। এই দুই ফল মিলিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত হয় কেপ ভার্দের, আর বিদায় নিতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে।

ম্যাচ শুরুর আগে উরুগুয়ের সামনে সমীকরণ ছিল তুলনামূলক সহজ। সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচ ড্র হলে স্পেনের বিপক্ষে অন্তত একটি ড্র করলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

অন্যদিকে, গ্রুপ ‘জে’-তে টানা জয় তুলে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে ওঠা লিওনেল মেসির দল এবার গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৪টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com