সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। সংসদ ভবন এলাকার পাশেই অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন প্লাজায় জোহরের নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ মঙ্গলবার সারাদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হবে। বুধবার সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবনে আনা হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com