ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬
মেহেরপুর জেলা প্রতিনিধি :
প্রকাশিত : ০১:৪২ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত-১,আহত-২

প্রকাশিত : ০১:৪২ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

মেহেরপুর জেলা প্রতিনিধি :

 মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ(১৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।এঘটনায় আহত হয়েছেন ২ জন।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

রাকেশ আহমেদ উপজেলার তেরাইল গ্রামের মোঃ কমিরুল ইসলামের ছেলে।

সে বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

আহতরা হলেন, মেহেরপুরের আব্দুল বাকীর ছেলে অভিক আহমেদ(২৮) ও বামন্দী মিনকুল ইসলামের ছেলে শয়ন আলী(১৬)।

স্থানীয়রা জানান, রাকেশ আহমেদ তেরাইল থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বামন্দী বাসস্ট্যান্ডে  পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাকেশ। আহত শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।অপর আহত অভি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মেহেরপুর থেকে

মোঃ জাহিদ হাসান

মেহেরপুর প্রতিনিধি

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com