ঢাকা, ১৪ মার্চ, ২০২৬
রংপুর জেলা প্রতিনিধি  :
প্রকাশিত : ১২:০১ পিএম, ০৪ জুন ২০২৫
Digital Solutions Ltd

অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১২:০১ পিএম, ০৪ জুন ২০২৫

অনুমতি ছাড়া রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

রংপুর জেলা প্রতিনিধি  :

অনুমতি ছাড়া রংপুর মহানগর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে প্রশাসন কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো কোনো রাজনৈতিক দল/সংগঠন/সংস্থা অনুমতি ছাড়া এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করে আসতেছে। ফলশ্রুতিতে রংপুর মহানগর এলাকায় যানজটসহ জনগণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘যে কোনো ধরনের জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা করার জন্য মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি গ্রহণ এবং জনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।’

এমতাবস্থায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আরপিএমপি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com