ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬
সাবরিনা জলিল :
প্রকাশিত : ০৭:৫৭ এএম, ২৩ মে ২০২৫
Digital Solutions Ltd

কানে উর্বশীর ‘বিকিনি’ শোঅফ! বিরক্ত হলিউড তারকারা!

প্রকাশিত : ০৭:৫৭ এএম, ২৩ মে ২০২৫

কানে উর্বশীর ‘বিকিনি’ শোঅফ! বিরক্ত হলিউড তারকারা!

সাবরিনা জলিল :

বিতর্ক যেন পিছু ছাড়ে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্ল্যামারের ঝলকে নজর কাড়লেও, এবার তাঁর কার্যকলাপে বিরক্ত পশ্চিমী মিডিয়া এবং সমালোচিত স্বদেশে—নেটিজেনদের একাংশ বলছেন, এই এক ‘নাটকীয়তা’তেই দেশের সম্মান প্রশ্নের মুখে।


ফ্রেঞ্চ রিভেরাঁর লালগালিচায় প্রথম দিনেই ৪০ কোটি টাকার পোশাক পরে হাজির হন উর্বশী। বেইজ রঙের ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। আর এবার আরও এক ধাপ এগিয়ে—হাতে ছিল সোনা-হীরা খচিত বিকিনি ডিজাইনের ক্লাচ ব্যাগ, যার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

বৃহস্পতিবার ‘কালার্স অফ টাইম’ সিনেমার স্ক্রিনিংয়ে লাল কার্পেটের সিঁড়িতে দাঁড়িয়ে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন তিনি—পাশেই অপেক্ষমাণ ছিলেন একাধিক হলিউড তারকা। কিন্তু উর্বশী ছিলেন যেন নিজের জগতে—পাপারাজ্জিদের উদ্দেশে উড়ন্ত চুমু, দীর্ঘ সময় জুড়ে পোজ… সব মিলিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন অনেকেই।


আন্তর্জাতিক পাপারাজ্জিদের একাংশ মন্তব্য করেন, "উর্বশীর আচরণে পুরো ফ্লো ব্লক হয়ে গিয়েছিল।" ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাওয়ায় অন্য অতিথিদের প্রবেশ বাধাগ্রস্ত হয়।

সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন—
“এই এক নারীর জন্যই ভারত বিদেশে হাসির পাত্র।”
আবার কারও মতে—
“ভারতের হয়ে কান-এ গেলে কিছু তো শালীনতা থাকা উচিত!”

তবে বিতর্কের মাঝেও উর্বশীর হাতে থাকা ‘বিকিনি ব্যাগ’ নিয়ে চলছে চর্চা। ফ্যাশন লাইন থেকে শুরু করে ট্রেন্ডিং লিস্টে ব্যাগটি উঠে এসেছে শীর্ষে।


উর্বশী রাউতেলা তারকা হোক বা ট্রল ম্যাগনেট—যেটাই বলা হোক না কেন, কান-এর রেড কার্পেটে তার উপস্থিতি আবারও প্রমাণ করল, বিতর্কের কেন্দ্রে থাকা তিনি দারুণভাবে জানেন।

তবে উর্বশী রাউতেলার এমন আচরণ ফ্যাশন নাকি ফোকাস কেড়ে নেওয়ার প্রচেষ্টা?

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com