ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৩ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৩ এপ্রিল ২০২৫

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। রোববার হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com