ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
এর আগে একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। সোমবার রাতে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া এই হাইকমিশনারের সফরটি ছিল অনির্ধারিত।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরসহ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বা ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এরপর সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ভারতীয় সেনাবাহিনী তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় ফেরার কথা রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com