ঘুষ নিয়ে বিতর্কিত মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্লোজড হওয়া এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইন।
‘আমি পোশাক (পুলিশ) লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’—এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে পুলিশ প্রশাসন তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে গিয়ে স্থানীয়দের সামনে ঘুষ নেওয়ার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন এএসআই ইলিয়াস। ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না... আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
স্থানীয়রা অভিযোগ করেন, মামলা তদন্তসহ বিভিন্ন কাজে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে ঘুষ দাবি এবং টাকা না দিলে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com