ঢাকা, ০১ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:১৯ এএম, ০১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

সাটুরিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে যুব মহিলা লীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:১৯ এএম, ০১ অক্টোবর ২০২৬

উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার পিংকি। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

মানিকগঞ্জের সাটুরিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিংকি (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, পিংকি নিষিদ্ধঘোষিত যুব মহিলা লীগের সক্রিয় কর্মী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া বাজারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।

গ্রেপ্তার পিংকি উপজেলার দিঘলীয়া ইউনিয়নের আঙ্গুটিয়া গ্রামের লাল মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনসংক্রান্ত পোস্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে পিংকির বিরুদ্ধে।

পরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. মোশাররফ হোসেন বলেন, পিংকি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com