ঢাকা, ২০ মে, ২০২৬
মাইনুল ইসলাম মাহফুজ :
প্রকাশিত : ০২:৫২ এএম, ২০ মে ২০২৬
Digital Solutions Ltd

চীনের প্রেসিডেন্ট শিকে প্রিয় বন্ধু বললেন পুতিন

প্রকাশিত : ০২:৫২ এএম, ২০ মে ২০২৬

সংগৃহীত

মাইনুল ইসলাম মাহফুজ :

চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠকে পুতিন আবারও শি চিনপিংকে “প্রিয় বন্ধু” বলে সম্বোধন করেন। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, রাশিয়া ও চীনের পারস্পরিক সম্পর্ক বর্তমানে “অভূতপূর্ব উচ্চ পর্যায়ে” পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই বেইজিং সফরে যান রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার গভীর রাতে পুতিনের বহরবাহী বিমান চীনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চলতি বছরে এটিই পুতিনের প্রথম বিদেশ সফর। দুই দিনের সফরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে শি চিনপিং বলেন, উন্নয়ন ও জাতীয় পুনরুজ্জীবনের লক্ষ্যে চীন ও রাশিয়াকে একে অপরের পাশে থাকতে হবে। জবাবে পুতিন জানান, জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে রাশিয়া চীনের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ চালিয়ে যাবে।

বুধবারের বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, উভয় দেশই সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দিয়েছে। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন সহযোগিতা চুক্তি ও নথিতে স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠক শেষে চীন ও রাশিয়া যৌথ বিবৃতি প্রকাশ করতে পারে। এছাড়া সফরের অংশ হিসেবে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন।

পশ্চিমা নিষেধাজ্ঞার পর থেকে বেইজিং ও মস্কোর অর্থনৈতিক সম্পর্ক বিশেষ করে জ্বালানি খাতে আরও ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে চীন রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। পাশাপাশি ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ শেষের দিকে থাকায় গ্যাস সরবরাহও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিও দুই নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে। যদিও ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, তবে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে আসছে এবং সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com