সংগৃহীত
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা আজ লজ্জিত। তুমি ছিলে নিষ্পাপ এক শিশু, যে এখনও জীবনের পূর্ণ বিকাশ দেখার আগেই নির্মমতার শিকার হলে।”
তিনি আরও লেখেন, রামিসা ছিল তার পরিবারে ভালোবাসা, আশা ও ভবিষ্যতের প্রতীক। কিন্তু এক নরপশুর বিকৃত লালসার কারণে তাকে অকালে প্রাণ হারাতে হয়েছে।
জামায়াত আমির বলেন, “এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দ্রুত বিচার চাই এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।”
পোস্টের শেষাংশে নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে রামিসাকে জান্নাতবাসী করার দোয়া করেন। একইসঙ্গে শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার প্রার্থনাও জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। খাটের নিচে তার মাথাবিহীন দেহ পাওয়া যায় এবং পরে বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন মাথা।
রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল। পরে ঘটনা ধামাচাপা দিতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় প্রধান সন্দেহভাজন জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com