ঢাকা, ১৮ মে, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৭ মে ২০২৬
Digital Solutions Ltd

ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৭ মে ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর রাজনীতি প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করে না। তিনি দাবি করেন, ইসলামের নাম ব্যবহার করে দলটি চাঁদাবাজি ও বিভ্রান্তিকর রাজনীতি করছে।

বুধবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান বলেন, “জামায়াতের ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়। তারা ক্ষমতার জন্য ইসলামকে বিকৃতভাবে জনগণের সামনে তুলে ধরছে। মাঝে মাঝে মনে হয়, ক্ষমতার স্বার্থে তারা ইসরাইলের সঙ্গেও সম্পর্ক করতে রাজি।”

তিনি আরও বলেন, “রোজা আর পূজা যাদের কাছে এক জিনিস, তারা কিভাবে দলের নামের সঙ্গে ইসলাম শব্দ ব্যবহার করে? ইসলাম কি এতো সস্তা জিনিস যে, যেভাবে খুশি ব্যবহার করা যাবে?”

জামায়াতের নেতাকর্মীদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “একজন চোরও টুপি পরে চুরি করতে ভয় পায়, কিন্তু জামায়াতের লোকজন সুন্নতি লেবাসে মিথ্যা বলতে দ্বিধা করে না।”

তিনি দাবি করেন, কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরেই জামায়াত-শিবিরের সমালোচনা করে আসছে এবং এখন তিনি সেই কারণ বুঝতে পারছেন।

একই পোস্টে ইসলামি আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রাশেদ খান বলেন, “শেষ সময়ে জামায়াতের মুনাফেকি বুঝতে পেরে তারা জোটে যায়নি।”

গণঅধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া এই নেতা আরও বলেন, “জামায়াত কৌশলের নামে ইসলামকে দুর্বল করছে। তাদের সঙ্গে জোটে থাকাও এক ধরনের পাপ।”

তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির নিয়মিত মিথ্যা বক্তব্য দিচ্ছেন এবং বিএনপির সব নেতাকর্মীকে চাঁদাবাজ আখ্যা দেওয়া রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

রাশেদ খান বলেন, “একটা দলের সবাই কখনও চাঁদাবাজ হতে পারে না। অথচ জামায়াতের নেতাদের কাছে বায়তুল মালের চাঁদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com