ঢাকা, ২০ মে, ২০২৬
মাইনুল ইসলাম মাহফুজ :
প্রকাশিত : ০৪:০৪ এএম, ১৯ মে ২০২৬
Digital Solutions Ltd

‘বাংলাদেশকে বাদ দিয়েও ভারত চলতে পারবে’— এমপি ফজলুর রহমান

প্রকাশিত : ০৪:০৪ এএম, ১৯ মে ২০২৬

সংগৃহীত

মাইনুল ইসলাম মাহফুজ :

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক প্রয়োজনের ভিত্তিতেই টিকে আছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশকে বাদ দিয়েও ভারত চলতে পারবে, আবার ভারতকে ছাড়াও বাংলাদেশের জন্য পরিস্থিতি সহজ হবে না।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, “বাংলাদেশের চারদিকেই ভারত। তাই দুই দেশেরই সম্পর্ক বুঝেশুনে পরিচালনা করা উচিত। কাউকে প্রভু বা মনিব ভাবার সুযোগ নেই, প্রয়োজন দুই দেশেরই সমান।”

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, একসময় বাংলা অঞ্চল ঐক্যবদ্ধ ছিল এবং বিভিন্ন সময়ে গৌড়, পান্ডুয়া, সোনারগাঁও, বিক্রমপুর, মুর্শিদাবাদ ও কলকাতা ছিল এ অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। পরে ধর্মভিত্তিক বিভাজনের মধ্য দিয়ে বাংলা ভাগ হয়।

তিনি দাবি করেন, ভারতবিরোধী রাজনীতি ও সাম্প্রদায়িক প্রচারণা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষায়, মুক্তিযুদ্ধের পর একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভারতবিরোধী প্রচারণা চালিয়েছে এবং সেটি ধীরে ধীরে সাম্প্রদায়িক রূপ নিয়েছে।

ফজলুর রহমান বলেন, “সাম্প্রদায়িকতা একটি সংক্রামক রোগের মতো। বাংলাদেশে যদি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বাড়ে, তার প্রভাব ভারতেও পড়বে।”

তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হলে উভয় পক্ষেই প্রতিক্রিয়া দেখা দেয়। তাই পারস্পরিক সহনশীলতা ও রাজনৈতিক দায়িত্বশীলতা জরুরি।

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান নানা চ্যালেঞ্জের মধ্যেও স্থিতিশীলতা ধরে রেখেছে। তবে বাংলাদেশ ও ভারতকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ও রাজনৈতিক বিভাজন বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com