ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১৬ এএম, ০৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১:১৬ এএম, ০৯ অক্টোবর ২০২৬

ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক :

বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন), রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) এবং বন্দর অবকাঠামোসহ লজিস্টিকস খাতের বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তিনি বাংলাদেশে নতুন নতুন খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নের জন্য দুই পক্ষের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড প্রায় ৬০০ কোটি টাকা অগ্রিম ফি দেবে। পাশাপাশি প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের লজিস্টিকস ও বন্দর অবকাঠামো খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলও দেশে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনে বিনিয়োগের বিষয়ে তাদের আগ্রহ পুনর্ব্যক্ত করে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com