ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:১৪ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

প্রকাশিত : ০৬:১৪ এএম, ০৬ অক্টোবর ২০২৬

নওগাঁ সীমান্তে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

নিউজ ডেস্ক :

নওগাঁর পৃথক দুটি সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলার পত্নীতলার কড়িয়া ও সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্তে এসব ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে পত্নীতলার কড়িয়া সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই তিনজনকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায়।

প্রায় একই সময়ে সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়েও আরও চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবির সতর্ক অবস্থানের কারণে সেখানেও ওই চেষ্টা নস্যাৎ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সোনাডাঙা সীমান্তে অবস্থান করা চারজন একই পরিবারের সদস্য।

দুই সীমান্তে অবস্থান করা সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করছে বিজিবি।

ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বিজিবি।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কড়িয়া সীমান্তে তিনজন এবং সোনাডাঙা সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সময়োপযোগী পদক্ষেপে তা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com