রিকশাচালক আল আমিন হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া।
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নাঈমুজ্জামান ভূঁইয়াকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে একই বছরের ১০ সেপ্টেম্বর তার বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।
মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
আল আমিনের নিখোঁজ ও হত্যার ঘটনায় করা মামলায় তদন্তের ধারাবাহিকতায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com