সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় আইনজীবী হিসেবে লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বার কাউন্সিলে তার আবেদন জমা দেওয়া হয়।
শতাধিক গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মঙ্গলবার মামলাটির ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
মামলায় রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাক্ষ্য দিচ্ছেন। গত ৩০ সেপ্টেম্বর ১৫তম সাক্ষী হিসেবে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তের সময় সংগৃহীত তথ্য-উপাত্ত ও বিভিন্ন আলামতের বিস্তারিত তিনি ট্রাইব্যুনালে তুলে ধরবেন।
রাষ্ট্রপক্ষের দাবি, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরা শেষ হলে আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে। এরপর মামলায় যুক্তিতর্কের পর্ব শুরু হবে।
মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগও মামলায় রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com