ঢাকা, ০৫ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৫৯ এএম, ০৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

জাইমা রহমানের জাতিসংঘের নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রকাশিত : ০৬:৫৯ এএম, ০৪ অক্টোবর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের লিগ্যাল অফিসার ব্যারিস্টার জাইমা রহমান।

নিউজ ডেস্ক :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, জাইমা রহমান নিজস্ব পেশাগত যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে জাতিসংঘের এই পদে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে কোনো চাকরি দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তার কোনো পদায়ন হয়নি।

তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও জানান, জাইমা রহমান সরাসরি জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নিয়োগসংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া ও আর্থিক সুবিধা জাতিসংঘের সংশ্লিষ্ট কার্যালয় থেকেই বহন করা হচ্ছে।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে জাইমা রহমানের পদ ও নিয়োগের তথ্য যাচাই করা যাবে বলেও জানান মাহদী আমিন। সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের প্রকাশিত তালিকায় তার নাম ও পদ উল্লেখ রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান ও মো. সুজাউদ্দৌল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com