বিবাহ নিবন্ধনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিবাহ নিবন্ধনের তথ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহ নিবন্ধন চালু করা হলে তথ্য গোপন করে বহুবিবাহ ও বাল্যবিয়ে করার সুযোগ কমবে। ডিজিটাল পদ্ধতিতে বিবাহ নিবন্ধনের তথ্য সংরক্ষণ ও যাচাই করা সহজ হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে দেশের সব কাজীকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন শুরু করা হবে বলে জানান আইনমন্ত্রী।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com